ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এইডস একটি মরণব্যাধি। এর জন্য দায়ী এইচআইভি ভাইরাস। এবার বিশ্বে প্রথমবারের মতো এই মারণব্যাধি থেকে সুস্থ হলেন একজন নারী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

সারাবিশ্বে এখন পর্যন্ত তিনজন এইচআইভি থেকে সুস্থ হয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ওই নারী তৃতীয়। তবে তিনি নারীদের মধ্যে প্রথম। তার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল। এরই মধ্যে এক ব্যক্তির কাছ থেকে এইডস-সৃষ্টিকারী ভাইরাস প্রাকৃতিকভাবে প্রতিরোধে সক্ষম এমন কোষসহ স্টেম সেল সংগ্রহ করে তার দেহে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তিনি গত ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাসমুক্ত রয়েছেন। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত ট্রান্সপ্লান্ট পদ্ধতিটি নাভির রক্তের সাথে জড়িত। ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে ওই নারীর দেহে নাভির রক্ত প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর থেকে তার এইচআইভি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেওয়ার প্রয়োজন হয়নি। অবশ্য এইচআইভি আক্রান্ত বেশিরভাগ লোকের জন্য এই পদ্ধতিটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।
মঙ্গলবার ডেনভারে একটি মেডিকেল কনফারেন্সে এইচআইভি থেকে সুস্থ হওয়া ওই নারীর বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। প্রথমবারের মতো এই পদ্ধতিটি এইচআইভির কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এতে জানানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments