
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৫১ বারে ১ লাখ ৩২ হাজার ৫৯৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ৬৪৬ বারে ৬৬ লাখ ৪৯ হাজার ৬৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কােটি ৪৫ লাখ ২০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আরামিট সিমেন্টের বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৯৪৮ বারে ৪ লাখ ৬৯ হাজার ৬৩০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মনোস্পুল পেপারের ৭.৩৩ শতাংশ, পদ্মা ইসলামী লাইফের ৭.৩২ শতাংশ, স্টাইলক্রাফটের ৬.৯১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬.৪৪ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ৫.৯১ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৫.৭৯ শতাংশ এবং ইভিন্স টেক্সটাইলের ৫.৬৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments