শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচমক নিয়ে আসছেন সাবা
spot_img
spot_img

চমক নিয়ে আসছেন সাবা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিয়মিতই নতুন গান প্রকাশ করছেন এ প্রজন্মের জনপ্রিয় গায়িকা সাবরিনা সাবা। সেই ধারাবাহিকতায় আরো একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।‘পরাণের সই’ শিরোনামের গানটিতে সাবার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাশেদ।রাশেদুজ্জামানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ।

গানটি প্রসঙ্গে সাবা বলেন, ‘গানটির সুর ও কথা আমার কাছে শ্রুতিমধুর মনে হয়েছে। এছাড়া সহশিল্পী রাশেদ ভাইও দারুণ গেয়েছেন। আমি যেহেতু বেছে কাজ করছি, সেই ভাবনা থেকেই এ গানটি বেছে নিয়েছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে’। গানটির মিউজিক ভিডিওতেও দেখা যাবে সাবরিনা সাবা ও রাশেদকে। রাশেদুজ্জামান বলেন- গানটি বাইক চালাতে চালাতে প্রথমে মাথায় আসে। সাবরিনা সাবার সঙ্গে গানটি করার পর শুনে প্রত্যাশা তৈরি হয়েছে অনেক। দর্শকরা পজিটিভ কমেন্ট করছেন। আশা করছি গানটি সকলের হৃদয় ছুঁয়ে যাবে।

উল্লেখ্য, ‘পরাণের সই’ গানটি শিগগিরই আর জেড এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments