শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইবনে সিনা সাবসিডিয়ারি কোম্পানির ৬৫ শতাংশ শেয়ার গ্রহণ করবে
spot_img
spot_img

ইবনে সিনা সাবসিডিয়ারি কোম্পানির ৬৫ শতাংশ শেয়ার গ্রহণ করবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ‘ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রির ৬৫ শতাংশ উদ্যোক্তা শেয়ার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি প্লাস্টিক ও পলিমার এবং পেট বোতল উৎপাদন ও বাজারজাত করবে। ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানির ১০ কোটি টাকা রয়েছে পরিশোধিত মূলধন।

ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রিতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এবং ইবনে সিনা ট্রাস্ট যৌথভাবে বিনিয়োগ করবে।

নিয়ন্ত্রক সংস্থা সমূহের অনুমোদনের পর চাকপাড়া, মাওনা, শ্রীপুর, গাজীপুরে এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হবে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এবং ইবনে সিনা ট্রাস্ট সহযোগী প্রতিষ্ঠান ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments