শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটুর্নামেন্টের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়ায় টাইগারদের ক্যাম্প
spot_img
spot_img

টুর্নামেন্টের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়ায় টাইগারদের ক্যাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছর ভরাডুবির হতাশা নিয়ে আরব আমিরাতে বিশ্বকাপ খেলে ফিরেছিল বাংলাদেশ। মূল পর্বে কোনো জয়ই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল। চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টকে ঘিরে টাইগারদের প্রস্ত্ততির জন্য অস্ট্রেলিয়ার মাটিতে দুই সপ্তাহের ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বিশ্বকাপের আগে অ্যাডিলেড বা পার্থে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল এসব তথ্য জানিয়েছেন।

বিসিবির মিডিয়া কমিটির আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বকাপ প্রস্ত্ততির প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন- ‘বিশ্বকাপের আগে অ্যাডিলেড অথবা পার্থে দুই সপ্তাহের ট্রেনিং আয়োজনের চেষ্টা করছি। ওখানে প্রাক-বিশ্বকাপ ক্যাম্প হবে। আশা করছি কার্যকরী একটা ক্যাম্প হবে’। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় উড়াল দিবে বাংলাদেশ দল। সফরের শুরুতে ওয়ানডে সিরিজ। আফগানদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ওয়ানডে, টি-২০ খেলেছেন ক্রিকেটাররা। টেস্টের অনেক ক্রিকেটার বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে অনুশীলনে রয়েছেন। তাই আসন্ন সফরের প্রস্ত্ততি নিয়েও সন্তুষ্ট বিসিবি।

জালাল ইউনুস গতকাল বলেছেন- টেস্টের খেলোয়াড়রা অবসর ছিল না, তাদেরও আমরা ব্যস্ত রেখেছিলাম। বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। সেদিক দিয়ে প্রস্ত্ততি খুব ভালো। ওয়ানডে সিরিজ চলাকালীন দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউনে গ্যারি কারস্টেনের একাডেমিতে চলবে মুমিনুলদের প্রস্ত্ততি পর্ব। তবে ওয়ানডে দলের সঙ্গেই দেশ ছাড়বেন টেস্ট দলের ক্রিকেটাররা।

বিসিবির এ পরিচালক বলেছেন, দক্ষিণ আফ্রিকায় দল দুইটা ভাগ হয়ে যাবে। দোহা থেকে টেস্ট ক্রিকেটাররা কেপটাউন চলে যাবে। গ্যারি কারস্টেনের একাডেমিতে প্রস্ত্ততি নিবে। আমি মনে করি এটা খুব কাজে দিবে। খেলা কেমন হবে সেটা মাঠেই দেখা যাবে। তবে ভালো প্রস্ত্ততির চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তবে আমরা খুব সহজ হতে দিব না। আমরা সেরা ক্রিকেট খেলার সেরা চেষ্টা করব।

উল্লেখ্য, আইপিএলের কারণে সিরিজে দক্ষিণ আফ্রিকার কয়েক জন শীর্ষ ক্রিকেটার নাও থাকতে পারেন। তবে সেসব নিয়ে ভাবনা নেই বিসিবির। প্রোটিয়াদের বিরুদ্ধে ভালো কিছু করাই বাংলাদেশের মূল টার্গেট।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments