
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১০ মার্চ, বৃহস্পতিবার চালু হবে। কোম্পানিগুলো হলো- সি এন্ড এ টেক্সটাইলস্ লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে সি এন্ড এ টেক্সটাইলস্ লিমিটেড ৬, ৭ ও ৮ মার্চ এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ৭ ও ৮ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষনা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
























Recent Comments