শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইপিএলের ডাক পেলেন তাসকিন
spot_img
spot_img

আইপিএলের ডাক পেলেন তাসকিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিলামের মাধ্যমে ইংলিশ পেসার মার্ক উডকে কিনেছিল আইপিএলের নতুন দল লখনউ সুপার জয়ান্ট। কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন এই পেসার। এখন তার বিকল্প খুঁজছে ফ্রাঞ্জাইজিটি।

জানা গেছে, বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লখনউ। এরই মধ্যে বিসিবির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন ফ্র‍্যাঞ্চাইজিটির মেন্টর গৌতম গম্ভীর। সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তারা জানিয়েছেন, লখনউর কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। তবে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নিলে বিস্তারিত জানানো হবে।

পুরো মৌসুমের জন্যই তাসকিনকে চেয়েছে দলটি। আর বিসিবি যদি রাজি হয়, সেক্ষেত্রে হয়তো টেস্ট নাও খেলতে পারেন ঢাকা এক্সপ্রেস। ওয়ানডে সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের বিমান ধরবেন তাসকিন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments