ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এই গরমে আখের রস কেনা পছন্দ করে! তাছাড়া আখের রস খুব সহজলভ্য এবং খুব উপকারী একটি পানীয়। আখে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। দেহের টক্সিন নির্মুল করে প্রচুর এনার্জি বুস্ট করে এই সুস্বাদু পানীয়। শুধু তাই নয়, আখের রসে প্রচুর ফাইবার এবং মাইক্রো-মিনারেলস রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আখের রস প্রাকৃতিক অ্যাল্কালাইন যা অ্যান্টিবায়োটিক এজেন্ট হিসেবে কাজ করে এবং কিডনির সুস্থতা নিশ্চিত করতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, আখের রসে রয়েছে নানান স্বাস্থ্যগুণ।

কিডনির কর্মক্ষমতা বৃদ্ধি পায়-
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, আখের রসে উপস্থিত একাধিক উপকারি উপাদান ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে কিডনি স্টোনের মতো সমস্যা দূর করতেও সাহায্য করে। প্রসঙ্গত, কিডনি ফাংশনকে ঠিক রাখতেও আখের রসের কোনও বিকল্প হয় না বললেই চলে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ-
বিশেষজ্ঞদের মতে, আখ শরীরে গ্লু-কোজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ডায়াবেটিস থাকলেও আখের রস পান করা নিরাপদ। আখের রস, যার মধ্যে প্রাকৃতিক মিষ্টি আছে, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
লিভার ভাল রাখে-
যখন কোনো ব্যক্তির জন্ডিস হয়, তখন তাকে আখের রস দেওয়া উচিত। আখের রস লিভারের জন্য অত্যন্ত উপকারী। এটি লিভার সুস্থ রাখে এবং লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে।
ক্যানসারের মতো মরণ রোগ থেকে পরিত্রাণ-
সম্প্রতি হওয়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত আখের রস খাওয়া শুরু করলে শরীরের অন্দরে ফ্লবোনয়েড নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। এই উপাদানটি ক্যানসার সেলেদের ধ্বংস করে দিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই বর্তমানে যে হারে ক্যানসার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে প্রায় সবারই যে প্রতিদিন আখের রস খাওয়ার প্রয়োজন রয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!
রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে-
আখের রস পান করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীর শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে ফলে অনেক ধরনের অসুস্থতা থেকে শরীর রক্ষা পায়।
ওজন কমায়-
আখের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা ওজন কমাতে সাহায্য করে। এটি শরীরের বিপজ্জনক কোলেস্টেরলের মাত্রা কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে।
উজ্জ্বল ত্বক-
গ্রীষ্মকালের কড়া রোদ এবং ঘামের কারণে ত্বকের উজ্জ্বলতা হারায়। আখের রস ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।
ব্রণ দূর করে-
আখের রস ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। আখের মধ্যে রয়েছে উচ্চ মাত্রার সুক্রোজ, যা ক্ষত সারাতে সাহায্য করে। এটি মুখের দাগ দূর করে এবং শরীরের বিষাক্ত বা টক্সিক উপাদান পরিষ্কার করে।
হাড়শক্ত করে-
আখের রসে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন এবং পটাশিয়াম রয়েছে- এই সমস্ত উপাদান হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো।
বিশেষজ্ঞদের মতে- জন্ডিস, রক্তল্পতা, অম্বল জাতীয় রোগে খুব কাজে দেয় আখের রস। শরীর ঠাণ্ডা রাখতে এবং গ্যাস্ট্রিক সমস্যাতেও এর জুড়ি নেই। এছাড়াও আঁখের রস পানের অভ্যাস বুক জ্বালা পোড়া ধরণের সমস্যা এবং মুত্র নালীর ইনফেকশন প্রতিরোধ করে। হার্ট ভালো রাখতে সাহায্য করে এই রস। হার্ট অ্যাটাক রুখতেও সাহায্য করে এই রস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments