বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরভিন্নস্বাদে পাকা বেলের শরবত
spot_img
spot_img

ভিন্নস্বাদে পাকা বেলের শরবত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গরমে সবাই বেলের ঠান্ডা শরবত খেতে পছন্দ করেন। বেলের শরবতের প্রশংসা অনেকেই শুনেছেন। পুষ্টিবিদেরাও বেলের শরবতের প্রশংসা করেন। তবে তাঁরা বাড়িতে তৈরি বেলের শরবত খাওয়ার কথা বলেন। পুষ্টিবিদেরা বলেন, শরীরের পানিস্বল্পতা দূর করতে বেলের শরবতের তুলনা হয় না। আবার পুষ্টিগুণের দিক দিয়েও এটি অনন্য।

এক গ্লাস ঠান্ডা শরবত সারা দিনের ক্লান্তি মুছে শরীরকে চাঙা করে তুলতে ভূমিকা রাখে। একই সঙ্গে অবসাদ ঘুচিয়ে দিতেও বেশ কার্যকর। তাই এক গ্লাস ঠান্ডা শরবত তৈরি করতে লাগবে

* পাকা বেল ১টি
* বিট লবণ আধা চা চামচ
* চিনি ৩-৪ চা চামচ
* লেবুর র(Lemon juice)স ১টি
* বরফ(Ice) কুচি আধা কাপ

বেলের শরবত বানানোর ক্ষেত্রে প্রথমে বেলের মাড় তৈরি করতে হবে। এজন্য বেল ভেঙে চামচ দিয়ে কুড়িয়ে নিতে হবে। অল্প পানি(Water) দিয়ে রাখতে হবে যেন বেলের গায়ে পানি লেগে থাকে। ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখলে ভালো হয়।

এরপর হাত দিয়ে কচলিয়ে মাড় বের করে নিতে হবে। আঁশগুলো আলাদা করে ফেলে দিতে হবে। এরপর ছাঁকনিতে বেলের ছেঁকে নিলে বীজ এবং আঁশ আলাদা হয়ে যাবে।

বীজসহ ব্লেন্ডারে শরবত করলে তেঁতো লাগতে পারে। যাদের ব্লেন্ডার নেই, তারাও হাত দিয়ে বেলের মাড় তৈরি করে সহজেই শরবত বানাতে পারবেন।

এরপর একটি ব্লেন্ডারে বেলের মাড়সহ সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। প্রয়োজন অনুসারে চিনি বা গুড় মেশাতে পারেন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত।

উল্লেখ্য, অ্যানার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ১০০ গ্রাম বেল ১৪০ ক্যালোরি অ্যানার্জি দেয়। বেলে প্রচুর ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments