সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমুখ খুললেন দীপিকা
spot_img
spot_img

মুখ খুললেন দীপিকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘আমি চুপ ছিলাম বলেই সম্পর্কটা টিকে আছে।’ আনুশকা শর্মার সাথে নিজের বিরোধে জড়ানো প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন দীপিকা পাড়ুকোন। গত কয়েকবছর আগে দীপিকা ও আনুশকা শর্মার ভেতরে তুমুল এক দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বের মূল কারণটি অবশ্য গণমাধ্যমও অনেক পরে জেনেছে।

একটি বহুজাতিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সংযুক্তি নিয়েই মূলত তাদের বিরোধের সূত্রপাত। দীপিকা তার নির্ধারিত পারিশ্রমিক চাইলে কোম্পানি মৌখিকভাবে রাজী হয়ে গেলেও আনুশকা নিজের বাজারদর থেকে কমিয়ে কোম্পানিকে অফার করেন। ফলে দীপিকার কাজটি অনায়াসে চলে যায় আনুশকার ঘরে। ব্যাকডোর দিয়ে এইভাবে কাজ হাতিয়ে নেবার বিষয়টি কোনোভাবেই মানতে পারেননি দীপিকা। এরপর দুজনার মুখ চাওয়াচায়ি বন্ধ ছিল অনেকদিন। এদিকে আনুশকা দীপিকা প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে দুয়েকটা টিপ্পনি কাটলেও একেবারেই মুখে কুলুপ এঁটেছিলেন দীপিকা পাড়ুকোন। সাংবাদিকেরা দীপিকার মুখ থেকে একটি কূটতর্কও বের করতে পারেননি আনুশকার বিরুদ্ধে। ফলে বছর কয়েক পরে দীপিকার সাথে আনুশকার রাগ ক্ষোভের বরফ গলতে শুরু করে।

সেই ঘটনাকে উল্লেখ করেই দীপিকা বলেন, আমি ঐসময় চুপ না থাকলে হয়ত আনুশকার সাথে আমার চিরদিনের জন্য সম্পর্কটাই নষ্ট হয়ে যেত। আমি তা করতে চাইনি। অন্যদিকে নিজের ভুল স্বীকার করে দীপিকার এই চুপ থাকার বিষয়টি প্রশংসা করেন আনুশকা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments