শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমিরপুরে আজ এ আর রাহমানের কনসার্ট
spot_img
spot_img

মিরপুরে আজ এ আর রাহমানের কনসার্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবারও কিংবদন্তী সঙ্গীততারকা এ আর রহমান এলেন বাংলাদেশে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে টানা ৩ ঘণ্টা পারফর্ম করবেন রাহমান ও তার দল। এ সময় তিনি জুলফিকার রাসেলের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি দুটিসহ ৩৫টি গান পরিবেশন করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

জানা যায়, এ আর রাহমানের পাশাপাশি এই কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও ব্যান্ড মাইলস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই কনসার্টে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো কনসার্টটি উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন। আয়োজকরা জানান, এ আর রাহমান হলো মূল আকর্ষণ। শুধু তার অংশে প্রায় ৩ ঘণ্টার একটা অনুষ্ঠান হবে। উনি ৩৫টির মতো গান গাইবেন। এছাড়া আমাদের দেশি শিল্পী আছে, মমতাজ আপা আছেন মাননীয় সংসদ সদস্য সহ আরও দুই-তিন জন লোকাল শিল্পী পারফর্ম করবেন। জাতীয় সংগীতও স্টেজে পারফর্ম করা হবে। পুরো অনুষ্ঠান আমরা দুই ভাগে ভাগ করেছি। বিকালে ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান আর সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত এ আর রহমানের কনসার্ট।

উল্লেখ্য, এর আগেও বিসিবি এ আর রাহমানকে ঢাকায় এনেছিল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন তিনি। গত রোববার রাতে ঢাকা এসে পৌঁছেছেন এ আর রাহমান। ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন তিনি। আজ সোমবার সন্ধ্যার পর মিরপুরের হোম অব ক্রিকেটে তৈরিকৃত স্টেজে রিহার্সাল করবেন গুণী এই শিল্পী। যথাযথভাবে কনসার্ট আয়োজন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments