
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমস্ লিমিটেডের ঘোষিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ১ শতাংশ স্টক ডিভিডেন্ড সিডিবিএলের মাধ্যমে আজ ৩১ মার্চ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্যাসিফিক ডেনিমস্ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
























Recent Comments