মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ারবাজারে ঝুঁকছে বিনিয়োগকারীরা: বিও বেড়েছে ৭ হাজার ৩৫৫টি
spot_img
spot_img

শেয়ারবাজারে ঝুঁকছে বিনিয়োগকারীরা: বিও বেড়েছে ৭ হাজার ৩৫৫টি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মার্চ মাসের শেষ কার্যদিবস শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২০ লাখ ৭২ হাজার ২৭৮টিতে। আগের মাসের শেষ কার্যদিবস এই সংখ্যা ছিল ২০ লাখ ৬৪ হাজার ৯২৩টিতে। অর্থাৎ মাসের ব্যবধানে বিও হিসাব ৭ হাজার ৩৫৫টি বেড়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন শেয়ারবাজারে চার লাখ ৬০ হাজার ৬৯৫টি বিও হিসাব শেয়ার শূন্য ছিল। আর মার্চ মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে চার লাখ ৪০ হাজার ২২৮টি বিও হিসাব শেয়ার শূন্য হয়েছে। অর্থাৎ এই এক মাসে ২০ হাজার ৪৬৭টি বিও হিসাবধারী বিনিয়োগকারী তাদের সব শেয়ার বিক্রি করেছেন। যার কারণে এই সব বিও হিসাব শেয়ার শূন্য হয়েছে।

এছাড়া শেয়ারবাজারের মোট ২০ লাখ ৭২ হাজার ২৭৮টি বিও হিসাবের মধ্যে মার্চ মাসের শেষ কার্যদিবস শেয়ার রয়েছে এমন বিও হিসাব দাঁড়ায় ১৫ লাখ ১১ হাজার ২৮৯টিতে। আর ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস শেয়ার রয়েছে এমন বিও হিসাব ছিল ১৪ লাখ ৮৬ হাজার ৯১৬টি। অর্থাৎ মাসের ব্যবধানে শেয়ার রয়েছে এমন বিও হিসাব ২৪ হাজার ৩৭৩টি বেড়েছে।

অপরদিকে মার্চ মাসের শেষ কার্যদিবস পর্যন্ত বিও হিসাব খোলার পর তাতে শেয়ার ক্রয় করেনি এমন হিসাব দাঁড়ায় ১ লাখ ২০ হাজার ৭৬১টিতে। আর ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস অব্যবহৃত বিও হিসাব ছিল ১ লাখ ১৭ হাজার ৩১২টি। অর্থাৎ এক মাসে অব্যবহৃত বিও হিসাব বেড়েছে ৩ হাজার ৪৪৯টি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments