
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১৮ বারে ৫৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রংপুর ফাউন্ড্রির বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৯২ বারে ২ লাখ ১৭ হাজার ১৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জেমিনি সী ফুডের বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৯০ বারে ১ লাখ ৪৮ হাজার ৪২২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এ্যাপেক্স ট্যানারীর ৩.৬৪ শতাংশ, ভিএফএস থ্রেডের ৩.৫৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২.৩৫ শতাংশ, এএমসিএল প্রাণের ২.৩২ শতাংশ, জিকিউ বলপেনের ১.৯৪ শতাংশ এবং বিকন ফার্মার ১.৮৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments