রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসাকিবের ক্ষমা চাওয়া উচিত: প্রোটিয়া সাংবাদিক
spot_img
spot_img

সাকিবের ক্ষমা চাওয়া উচিত: প্রোটিয়া সাংবাদিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভুল আম্পায়ারিং মেনে নিতে না পেরে টুইটারে নিজের মন্তব্য করেন সাকিব আল হাসান। বিষয়টাকে ভিন্নভাবে নিয়ে সাকিবকে ক্ষমা চাইতে বলেছেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস।

সাকিবের সেই টুইট নেতিবাচকভাবে নিয়েছেন প্রোটিয়া ক্রিকেট কলামিস্ট টেলফোর্ড ভাইস। তিনি লিখেছেন, ‘ম্যাচে চারটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে এবং চারটি পক্ষে গেছে। এটা সাকিব আল হাসানের ভালোভাবে জানা উচিত। এক্ষেত্রে ইরাসমাস এবং হোল্ডস্টকের কাছে সাকিবের ক্ষমা চাওয়া উচিত।

শুধু তাই নয়। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা মারাইস ইরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টকের রেকর্ড ও সফলতার ফিরিস্তিও গেয়েছেন তিনি। এতে নতুন মোড় নিয়েছে ডারবান টেস্টের আম্পায়ারিং বিতর্ক।

এদিকে, ডারবান টেস্টের পঞ্চম দিনে মাত্র ১৩ ওভারেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। মাত্র ৩২ রানে একাই ৭টি উইকেট তুলে নেন কেশভ মহারাজ। যাতে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে ২২০ রানের বিশাল ব্যবধানেই হেরেছে মোমিনুল হকের দল।

আর এই জয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments