শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবেনজেমার হ্যাটট্রিকে সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ
spot_img
spot_img

বেনজেমার হ্যাটট্রিকে সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসিকে উড়িয়ে সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ। বুধবার দিবাগত রাতে করিম বেনজেমার হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-১ ব্যবধানে হারায় রিয়াল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করতে থাকে রিয়াল। ১১ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। এ সময় করিম বেনজেমার বাড়িয়ে দেওয়া বল বক্সের মধ্যে পেয়ে যান ভিনিসিউস। কিন্তু তার নেওয়া শট বারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

পুরো ম্যাচে ২০টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখেও একটির বেশি গোল পায়নি চেলসি। অন্যদিকে বেনজেমার দুর্দান্ত ফর্মের পূর্ণ ফায়দাই পেয়েছে রিয়াল। সারা ম্যাচে গোলের ৮টি শট করে তারা। যার মধ্যে ৫টি ছিল লক্ষ্য বরাবর এবং তিনটিই ঢুকেছে চেলসির জালে।

তবে ২১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। এ সময় মাঝমাঠ থেকে বল পান করিম বেনজেমা। তিনি বামদিকে ভিনিসিউসকে বাড়িয়ে দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন। এরপর ভিনিসিউস তাকে ক্রসে বল দেন। সেটাতে হেড দিয়ে জালে জড়ান বেনজেমা।

তুমুল বৃষ্টির মধ্যে ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। এ সময় ডানদিক থেকে লুকা মদ্রিচের ক্রসে হেড দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান বেনজেমা।

৪০ মিনিটে ব্যবধান কমায় চেলসি। এ সময় বক্সের বেশ বাইরে থেকে জর্জিনহোর ক্রসে হেড দিয়ে জালে জড়ান কাই হাভার্টজ।

৪২ মিনেটে ব্যবধান ৩-১ করার সুযোগ পেয়েছিলেন বেনজেমা। এ সময় ভিনিসিউস ক্রসে বল বাড়িয়ে দেন বেনজেমাকে। বেনজেমা দূরের পোস্টে শট নেন। পোস্টের কাছ ঘেষে লক্ষ্যভ্রষ্ট হয়। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

বিরতির পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। এ সময় রিয়ালের অর্ধ থেকে বল যায় মাঝ মাঠে। সেটা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন চেলসির রক্ষণভাগের খেলোয়াড়। বলের নিয়ন্ত্রণ নেন বেনজেমা। এদিকে বল ধরতে বেশ খানিকটা এগিয়ে আসেন চেলসির গোলরক্ষক ইডুয়ার্ডো মেন্ডি। তাকে সহজেই পরাস্ত করে দূর থেকে নেওয়া শটে বল জালে জড়ান বেনজেমা।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এখন পর্যন্ত বেনজেমার গোল হয়েছে ১১টি। যা চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ফ্রান্সের ফুটবলারদের করা সর্বোচ্চ গোল। প্রায় ৬৪ বছর আগে ১৯৫৮-৫৯ মৌসুমে জাস্ট ফন্টেইন করেছিলেন ১০ গোল। সেই রেকর্ড ভাঙলেন বেনজেমা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments