বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে-

প্রগতি ইন্সুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৭২ টাকা। আগের বছর ছিল ৪.০৭ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১২.০৯ টাকা। আগের বছর ছিল ৮.৫৩ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭.৩২ টাকা। আগের বছর ছিল ৫৩.৫১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১০ মে, ২০২২।

সিটি ব্যাংক লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫ শতাংশ ক্যাশ ও ১২.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

তথ্য মতে, সর্বশেষ বছরে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল চার টাকা ০৯ পয়সা।

এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে চার টাকা ৪৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল তিন টাকা ৭৬ পয়সা।

আগামী ১২ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ মে।

পূবালী ব্যাংক লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬০ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬৯ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments