ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিডি পেইন্টস লিমিটেড কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১২ এপ্রিল) কমিশনের ৮২০তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলন করবে।
উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৪ টাকায়।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments