বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করেছে ৭ কোম্পানি
spot_img
spot_img

সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করেছে ৭ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নজিরবিহীন ধস নেমেছে। গুটি কয়েক কোম্পানি ছাড়া সব কোম্পানির শেয়ার দরই আজ কমেছে। গতকাল করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হওয়ার খবরের পরেরদিন অর্থাৎ আজকে এই ভয়াবহ পতন হয়েছে। দরপতনের মধ্যে যেসব কোম্পানি রয়েছে এর মধ্যে ৬ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর কমতে কমতে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো: আইএফআইএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান, আনলিমা ইয়ার্ন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল, সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ, আলহাজ্ব টেক্সটাইল এবং এসকে ট্রিমস লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিট দর ১০ শতাংশ কমে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করেছে।

জানা গেছে, আইএফআইএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ড-ওয়ানের ইউনিট দর ১০ শতাংশ কমে সর্বশেষ ৫.৪০ টাকায় লেনদেন হয়। এছাড়া আনলিমা ইয়ার্নের শেয়ার দর ৩০.৬০ টাকা, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ১৯.৮০ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালসের ১১৫.২০ টাকা, সিমটেক্স ইন্ডাষ্ট্রিজের ১৪.৪০ টাকা, আলহাজ্ব টেক্সটাইলের ২৭ টাকা এবং এসকে ট্রিমস লিমিটেডের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬৩ টাকা।

সূত্র: ডিএসই

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments