ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: একের পর এক সূচকের ব্যাপক পতনে বিনিয়োগকারীদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর যে আস্থা বিনিয়োগকারীদের তৈরি হয়েছিল তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১৮ এপ্রিল সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৩.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ৭২.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮২.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪০৯.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪ টির, কমেছে ৩৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ২০৯টি শেয়ার ২ লাখ ৩২ হাজার ৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৮৯ কোটি ৭২ লাখ ৯৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ৩০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৫৪.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪২.২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ২৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ৭৯৫টি শেয়ার ৮৬ হাজার ৯১৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৯৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯১ শতাংশ বা ১৭৬.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১২৫.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩ টির, কমেছে ২২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার ৭৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৪ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৫৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২১ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.




























Recent Comments