
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: লেনদেন শুরুর পর থেকে টানা দর বৃদ্ধি পেয়ে অবশেষে আজ রোববার জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর কারেকশন হয়েছে। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা কমে সর্বশেষ ৭০.৮০ টাকায় লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গেল ৩১ মার্চ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। লেনদেনের শুরু থেকে টানা ১৪ কার্যদিবসই শেয়ারটির দর টানা বেড়ে চলেছে। কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা থেকে শুরু করে ৭৪ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১৪ কার্যদিবসেই শেয়ারটির দর ৩৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে আজ রোববার শেয়ারটির দরে কারেকশন হয়েছে। এদিন ৩৭ লাখ ৫৫ হাজার ৭৯৩টি শেয়ার ১৪ হাজার ৬৬০ বার হাতবদল। এদিকে শেয়ার দর যতই বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির প্রাইস আর্নিং রেশিও (পি/ই) ততই বৃদ্ধি পেয়ে ঝুঁকিপূর্ণ রেঞ্জের কাছাকাছি চলে এসেছে। আজ ২৪ এপ্রিল কোম্পানিটির পি/ই রেশিও দাঁড়িয়েছে ৩৯.৩৩ (বার্ষিক আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে)। শেয়ার দর আরেকটু বাড়লেই ঝুঁকিপূর্ণ শেয়ারের তালিকায় স্থান নেবে জেএমআই হসপিটাল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments