বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদস্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টিউব
spot_img
spot_img

স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টিউব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একটি স্টিল স্ট্রাকচার অ্যান্ড ফেব্রিকেশন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি উৎপাদনে বৈচিত্র আনার জন্য কারখানা প্রাঙ্গনে নতুন ইউনিটটি স্থাপন করবে।

তথ্যমতে, নতুন ইউনিট স্থাপনের জন্য কোম্পানিটি ১ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় ধরেছে। কোম্পানিটি প্রাথমিকভাবে ৬৩ লাখ ৬৫ হাজার টাকা বিনিয়োগ করবে।

কোম্পানিটি আরও জানায়, নতুন ইউনিট সম্পূর্ণভাবে চালু করার পর বছরে প্রায় ১ হাজার মেট্রিক টন ফেব্রিকেশন উৎপাদন হবে। ফেব্রিকেশন ইউনিট থেকে বছরে প্রায় ৫০ লাখ টাকা রাজস্ব আসবে।

উল্লেখ্য, ন্যাশনাল টিউবস নতুন ইউনিটটি ৩ ধাপে স্থাপন করার পরিকল্পনা করেছে।

(সূত্র: ডিএসই)

ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments