
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ৮ খাতের শেয়ারদর কমেছে। দর কমাতে ৮ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা খাতগুলো হলো: জীবন বিমা, পাট, টেলিকমিউনিকেশ, ওষুধ ও ফার্মা, তথ্যপ্রযুক্তি, সিমেন্ট, মিউচ্যুয়াল ফান্ড এবং আর্থিক খাত।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন জীবন বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১.৯০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১.৫০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন টেলিকমিউনিকেশ খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১.৫০ শতাংশ।
এছাড়া, বিনিয়াগকারীর লোকসান গুণছেন ওষুধ ও রসায়ন খাতে ১.৩০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ০.৮০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৪০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.২০ শতাংশ এবং আর্থিক খাতে ০.১০ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments