
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি। করপোরেট ডিক্লারেশনের কারণে কোন সার্কিট ব্রেকার না থাকায় নো প্রাইস লিমিটেডে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হচ্ছে। এতে যেসব কোম্পানির ভালো ঘোষণা এসেছে সেগুলোর দর বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বিপরীত চিত্রে অবস্থান করছে যেগুলোর ঘোষণা বিনিয়োগকারীদের আশানুরূপ হয়নি। কোম্পানিগুলো হলো: ইউনিয়ন ব্যাংক, সাউথইষ্ট ব্যাংক, এসআইবিএল, গ্লোবাল ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক এবং ইষ্টার্ন ইন্স্যুরেন্স লিমিডেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ইউনিয়ন ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার দর অপরিবর্তীত থেকে ১১.৮০ টাকায় লেনদেন হচ্ছে।
সাউথইষ্ট ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার দর ১.৪০ শতাংশ বা ০.২০ টাকা কমে ১৪.১০ টাকায় লেনদেন হচ্ছে।
এসআইবিএল ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার দর ২.১০ শতাংশ বা ০.৩০ টাকা বেড়ে ১৪.৬০ টাকায় লেনদেন হচ্ছে।
গ্লোবাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার দর ৩.৮৭ শতাংশ বা ১.৭০ টাকা কমে ৪২.২০ টাকায় লেনদেন হচ্ছে।
রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার দর ১.৮২ শতাংশ বা ০.৫০ টাকা কমে ২৬.৯০ টাকায় লেনদেন হচ্ছে।
প্রভাতি ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার দর ৭.২৪ শতাংশ বা ৬.৮০ টাকা বেড়ে ১০০.৭০ টাকায় লেনদেন হচ্ছে।
ন্যাশনাল ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানিটির শেয়ার দর ৪ শতাংশ বা ০.৩০ টাকা কমে ৭.২০ টাকায় লেনদেন হচ্ছে।
ওয়ান ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার দর ৯.০২ শতাংশ বা ১.২০ টাকা কমে ১২.১০ টাকায় লেনদেন হচ্ছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার দর ০.৫৫ শতাংশ বা ০.৪০ টাকা কমে ৭২.৭০ টাকায় লেনদেন হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments