
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। এতে কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডাররা তাদের পুঁজি নিয়ে উদ্বিগ্নতায় ভুগছেন। নো ডিভিডেন্ড, উৎপাদনে না থাকা এবং নানা সমস্যা জর্জরিত থাকার কারণে কোম্পানিগুলোর শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের আস্থা নেই। যে কারণে দীর্ঘদিন ধরে কোম্পানিগুলোর শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, তালিকাভুক্ত ২৩ কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। কোম্পানিগুলো হলো: ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশন, নুরানী ডাইং, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, কেয়া কসমেটিক্স লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, রিং শাইন টেক্সটাইল, ডেলটা স্পিনার্স লিমিটেড, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, আর. এন. স্পিনিং মিলস্ লিমিটেড, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড, সিএনএ টেক্সটাইলস্, স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
জানা যায়, ১০ টাকা ফেসভ্যালুর ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান শেয়ার দর ৫.৪০ টাকা। এছাড়া খুলনা প্রিন্টিংয়ের ৯.৪০ টাকা, জেনারেশন নেক্সটের ৬.৭০ টাকা, নুরানী ডাইংয়ের ৬.৯০ টাকা, ন্যাশনাল ব্যাংকের ৭.৩০ টাকা, কেয়া কসমেটিক্সের ৭.৫০ টাকা, জাহিনটেক্সের ৮.২০ টাকা, রিং শাইনের শেয়ার দর ৯.১০ টাকা, ডেলটা স্পিনার্স লিমিটেডের ৮.৯০ টাকা এবং এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৫.২০ টাকা।
এদিকে ফেসভ্যালুর নিচে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আর. এন. স্পিনিংয়ের শেয়ার দর ৬.৮০ টাকা, প্রিমিয়ার লিজিংয়ের ৬.৮০ টাকা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৭ টাকা, এপোলো ইস্পাতের ৮.৯০ টাকা, রিজেন্ট টেক্সটাইলের ৯.৩০ টাকা, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের ৪.৩০ টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৬০ টাকা, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ৪.৪০ টাকা, ফার্স্ট ফাইন্যান্সের ৫.৩০ টাকা, তুং হাই নিটিংয়ের ৫.৭০ টাকা, সিএনএ টেক্সটাইলসের ৯.৮০ টাকা, স্টান্ডার্ড ব্যাংকের ৯.১০ টাকা এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৭.৩০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments