
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের কর্পোরেট পরিচালক অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন ৬৩ লাখ ৩৭ হাজার ৪০০ শেয়ার বিক্রি করবে। এই কর্পোরেট পরিচালকের কাছে কোম্পানির মোট ২ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৪১৮টি শেয়ার রয়েছে।
অপরদিকে কোম্পানির আর এক পরিচালক রাশেদ আহম্মেদ চৌধুরী অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশনের ৬৩ লাখ ৩৭ হাজার ৪০০ শেয়ার ক্রয় করবে।
এই পরিচালকেরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments