
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ করেছে সরকার। আজ ১২ মে অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগ ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিচত্র জারি করা হয়েছে। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ভিজিট/স্টাডি ট্যুর/এপিএ ও ইনোভেশন এর আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।
উল্লেখ্য, সরকারের উল্লেখিত পরিপত্র জারির কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিদেশে রোড শো স্থগিত করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments