রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশি সমর্থকদের হৃদয়ে আশার আলো ছড়ালেন নাঈম
spot_img
spot_img

বাংলাদেশি সমর্থকদের হৃদয়ে আশার আলো ছড়ালেন নাঈম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হতাশায় ডুবতে থাকা বাংলাদেশি সমর্থকদের হৃদয়ে আশার আলো ছড়িয়ে দিলেন সেই নাঈম।  মিরাজের ইনজুরিতে ১৫ মাস পরে দলে সুযোগ পাওয়া অফস্পিনার।

লংকান শিবিরে জোড়া আঘাত হানলেন তিনি।  এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শিকার করলেন ৬৬ রানে ব্যাট করতে থাকা চান্দিমালকে।

১৩৬ রানের এই জুটিটা ভাঙলেন নাঈম।  ইনিংসের ১১৪তম ওভারের প্রথম বলে চান্দিমালকে আউট করার পর পঞ্চম বলে দারুণ এক ডেলিভারিতে নিরোশান ডিকভেলাকে (৩) বোল্ড করেছেন নাইম।

স্কোরবোর্ডে ২৫৮ রান জমা, ব্যাট হাতে অপরাজিত সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলা ম্যাথিউস।  এক কথায় অনেকটা স্বস্তিতেই দ্বিতীয় দিন মাঠে নেমেছিল শ্রীলংকা।

গতকাল কুসল মেন্ডিস জানিয়েছিলেন, প্রথম ইনিংসে ৫০০ রানের বেশি টার্গেট দেওয়ার লক্ষ্য তাদের।

সেই লক্ষ্য পূরণে প্রথম ঘণ্টা সফল সফরকারীরা। দারুণ ব্যাটিং করে কোনো বিপদ না ঘটিয়েই স্কোর ৩০০ ছাড়িয়ে নেন দুই অপরাজিত ব্যাটার ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।  হাফসেঞ্চুরি করেন চান্দিমাল।

প্রথম ঘণ্টায় একটাই সুযোগ এসেছিল তাদের বিচ্ছিন্ন করার। কিন্তু ম‍্যাথিউসের ব‍্যাটে বলের স্পর্শ কেউ বুঝতেই পারেননি। তিনি বেঁচে যান কট বিহাইন্ডের হাত থেকে, হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের সুযোগ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। ম্যাথিউজ ১৪৭ রানে অপরাজিত আছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments