ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিএসইসি-আইসিবি অনুষ্ঠিত বৈঠকের পর বিনিয়োগকারীরা আজ বাজারকে ঘিরে ইতিবাচক মনোভাব তৈরি করেছিলেন। কিন্তু বেলা যত গড়িয়েছে ততই যেন সেল প্রেসারে হারিয়ে গেছে বিনিয়োগকারীদের পুঁজি। অব্যাহত দরপতনে আজ ১৮ মে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে ব্যাপক পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৬ শতাংশ বা ৯৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৯.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯১.৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩৬.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬০ লাখ ১১ হাজার ৭৮৭টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৪২০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৬২ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৭.৪২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৪০৩.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪০৮.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩৬৩.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৯টির, কমে ২৪৫টির এবং অপরিবর্তিত রয় ৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৬.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ৮৭৭টি শেয়ার ১ লাখ ৮৩ হাজার ৮২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৭৯ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১২ শতাংশ বা ২১১.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৩৩.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৩টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৭৬৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ১৪৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৫৭ লাখ ৪২ হাজার ৩৭৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments