শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককোভিড-১৯ : সৌদি আরবের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
spot_img
spot_img

কোভিড-১৯ : সৌদি আরবের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

রোববার (১৫ মার্চ) থেকে বাতিল করা হয়েছে সৌদি আরবের সব আন্তর্জাতিক ফ্লাইট। প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে এই স্থগিতাদেশ কার্যকর করা হবে। ‘বিশেষ কারণ’ থাকার ভিত্তিতে কিছু ফ্লাইট চলতে দেয়া হবে বলে খবরে বলা হয়েছে।  শনিবার (১৪ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে। শুক্রবার (১৩ মার্চ) আক্রান্তের সংখ্যা ২৪ জন বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে।

যেসব নাগরিকরা দেশটিতে ফিরতে পারবেন না, তাদের জন্য তা সরকারি ছুটি হিসেবে গণ্য করা হবে। সব আগমনকারীদের ক্ষেত্রে পরীক্ষা ও আইসোলেশনসহ সব ধরনের স্বাস্থ্য প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

আড়াই মাসে মহামারীর আকার পাওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১৩৬টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভ্রমণ কড়াকড়ি আরোপ করতে থাকায় দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বিশ্ব যোগাযোগ। একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা আসছে নানা দেশ থেকে। কোথাও কোথাও খেলা চলছে গ্যালারি শূন্য রেখে।

বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগালস, শ্রীলঙ্কাহ আরও কয়েকটি দেশ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। জমায়ত ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন শহরে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments