
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা পতনের পর অবশেষে উত্থানের চেহারা দেখল পুঁজিবাজার। আজ ২৩ মে সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস পুঁজিবাজারে উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৫.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, আজ ২৩ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৯৩ শতাংশ বা ১১৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩২.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০৯.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪৩টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯১.২২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৭৩৯টি শেয়ার ১ লাখ ৪৫ হাজার ৭০৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৫৮ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৪ শতাংশ বা ১১৫.৫৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ১৪২.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৩১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬১.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৭৭.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ২১টির, কমেছিলো ৩৪৫টির এবং অপরিবর্তিত রয়েছিলো ১৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিলো। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৩৭৯টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৩৪৫ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৬৮২ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৩ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments