ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চরকিতে প্রতি সপ্তাহে আসছে নতুন কনটেন্ট। আগামী বৃহস্পতিবার রাত ৮টায় বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ইরানি সিনেমা ‘হাইলাইট’। আসগার নাইমী পরিচালিত ৮০ মিনিটের এই সিনেমাটি বাংলা ভাষায় দেখতে পারবে দর্শক।

সিনেমাটিতে দুর্ঘটনায় আহত হয় নাসরিন ও কৌরশ নামে দুইজন। আর এরপরই জানা যায়, তাদের এই সফরের ব্যাপারে কেউ কিছুই জানত না, এমনকি তাদের স্বামী-স্ত্রীরাও না। আর এরপর থেকেই ডানা বাঁধতে থাকে নানা রহস্যের। ঘটনার প্রেক্ষিতে ঘটনা ঘটতে থাকে। সবার মনে নানা রকম প্রশ্নও উঠতে থাকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হাইলাইট’। পেজমেন বাজেঘী, আজেদেহ জারেই, স্যাম ঘারিবিয়ানসহ আরও অনেক অভিনয় শিল্পীর দেখা মিলবে এই সিনেমায়। ‘হাইলাইট’ ফ্যামিলি-ড্রামা ঘরানার ছবি। অ্যাকশন, ড্রামা, ইমোশন সব আছে এই এক সিনেমায়। সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবে পরিবার নিয়ে।
ইরানি চলচ্চিত্র ‘হাইলাইট’ ২০১৮ সালে মুক্তির পর বেশ আলোচনায় এসেছিল। চরকিতে শুধু ‘হাইলাইট’-ই নয়,সময় নিয়ে দেখে ফেলতে পারেন বাংলায় ডাব করাপিগ জেনে, জিরো ফ্লোর, মিরাকেল ইন সেল নং ৭ এর মতো ইরানি, টার্কিশসহ ভিনদেশী ভাষার দুর্দান্ত সব সিনেমাগুলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments