ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৬ মে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির শেয়ার লেনদেন। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে সবগুলো কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।

কোম্পানিগেুলো হচ্ছে: রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, নর্দান ইসলামি ইন্সুরেন্স লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
তথ্যমতে, ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য রিপাবলিক ইন্সুরেন্স ১০ শতাংশ ক্যাশ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ ১০ শতাংশ ক্যাশ, নর্দান ইসলামি ইন্সুরেন্স ১০ শতাংশ ক্যাশ, ম্যারিকো বাংলাদেশ ২০০ শতাংশ ক্যাশ, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড ৬ দশমিক ৯১ শতাংশ ক্যাশ, ইসলামি ব্যাংক ১০ শতাংশ ক্যাশ, সেন্ট্রাল ইন্সুরেন্স ১৮ শতাংশ ক্যাশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
উল্লেখ্য, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে এই আটটি কোম্পানির শেয়ার লেনদেন আজ বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর ২৯ মে, রোববার কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments