বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যরিগ্যানকে তুলে নিয়ে সাজা দেওয়া ক্ষমতা অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণ - ব্যারিস্টার সুমন
spot_img
spot_img

রিগ্যানকে তুলে নিয়ে সাজা দেওয়া ক্ষমতা অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণ – ব্যারিস্টার সুমন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে গভীর রাতে বাসার গেট ও ঘরের দরজা ভেঙে তুলে নেওয়া এবং সাজা দেওয়া ক্ষমতা অপব্যবহারের নিকৃষ্টতম উদাহরণ। এটা আমলা দিয়ে তদন্ত করলে যথাযথ হবে না। আমি মনে করি এর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আজ শনিবার সন্ধ্যায় তিনি একথা জানান।

ব্যারিস্টার সুমন আরো বলেন, নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের পক্ষে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান বিষয়টি আদালতের নজরে আনবেন। তারা আদালতের কাছে স্বতপ্রণোদিত আদেশ চাইবেন। আদালত তাতে রাজি না হলে বাংলাট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ রিট আবেদন করেবন। এরইমধ্যে রিট আবেদন প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাত ১২টার দিকে কুড়িগ্রাম শহরের চড়ুয়াপাড়াস্থ বাড়ি থেকে আটকের পর রিগ্যানকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন থেকে বলা হয়েছে, টাস্ক ফোর্সের মাদকবিরোধী অভিযানে গভীর রাতে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৪৫০ এমএল দেশি মদ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সূত্র: কালের কণ্ঠ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments