ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ে ঘোষিত স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
তথ্যমতে, কোম্পানিগুলোর ঘোষিত স্টক ডিভিডেন্ড আজ বিও হিসাবে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ণ ব্যাংক ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, এর মধ্যে সাড়ে ১২ শতাংশ বোনাস। আর প্রিমিয়ার ব্যাংক সাড়ে ২২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, এর মধ্যে ১০ শতাংশ বোনাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments