সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর
spot_img
spot_img

সূচক ও লেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ মে রোববার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। তবে কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে আজ ৪৩.২৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৯.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮৮.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫০.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.২৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৭৪ লাখ ৮৬ হাজার ২৮৫টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৩০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৩৬ কোটি ৪০ লাখ ১৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১০ শতাংশ বা ১৩১.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৬৯.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৯৯.৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৪৬.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৪২টির, কমে ২৫টির এবং অপরিবর্তিত রয় ১০টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৯০.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৬৪৩টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৭৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৩৩ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৭৮ লাখ ৩১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৫৪.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭০২.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২১ কোটি ৭২ লাখ ৪ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ২৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments