ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর গত ছয় মাসের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ১১ সূচকের মধ্যে ৯টিতেই অসন্তোষ প্রকাশ করেছে তারা।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে,২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৯০০ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল আইসিবির।কিন্তু নির্দিষ্ট সময় শেষে তারা বিনিয়োগ করেছে ১ হাজার ৭২ কোটি টাকা।যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৩৭ শতাংশ। দেশের স্টক এক্সচেঞ্জগুলোতে আইসিবির লেনদেনের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৫০০ কোটি টাকা।কিন্তু লেনদেন হয়েছে মাত্র ৩ হাজার ৭১৮ কোটি টাকা।যা লক্ষ্যমাত্রার ২৮ শতাংশ।
একই সময়ে ৮৫০ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল আইসিবির। কিন্তু আদায় হয়েছে ৩২৫ কোটি টাকা। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৩৮ শতাংশ। খেলাপি থেকে আদায়ের অবস্থা আরও করুণ। আর খেলাপীদের কাছ থেকে ১২৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ১৩ কোটি টাকা আদায় করেছে প্রতিষ্ঠানটি।
এবিষয়ে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচলক আবুল হোসেন জানান, আমাদের কিছু ঘাটতি আছে। তবে আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু অনেকদিন যাবত পুঁজিবাজারের খারাপ অবস্থা যাচ্ছে। একারণে কিছুটা ঘাটতি হতেই পারে।
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ
























Recent Comments