ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার, ৪ জুন থেকে দেশব্যাপী করোনার টিকার বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত এক এ কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তর গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা গেছে।

তথ্য মতে, ১৮ বছর বয়সি ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ নেওয়া যাবে দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর।সকল টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
উল্লেখ্য, এই সাত দিনের যেকোন দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলেওজানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.



























Recent Comments