সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেসির ৫ গোলে আর্জেন্টিনার জয়
spot_img
spot_img

মেসির ৫ গোলে আর্জেন্টিনার জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইতালির বিপক্ষে গোল করতে না পারার আক্ষেপ যেন এস্তোনিয়ার বিপক্ষে পুষিয়ে নিলেন লিওনেল মেসি। সেই আগুনে পুড়ল ইউরোপের এস্তোনিয়া। আর্জেন্টিনা ৫-০ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে।

আর্জেন্টাইন ভক্তদের অসাধারণ এক রাত গেলো। দলের হয়ে পাঁচটি গোলই করেছেন মেসি।ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলের যাত্রা শুরু করেন মেসি। প্রথমার্ধের শেষ মিনিটে করেন দ্বিতীয় গোল। মেসির জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। ৭১ থেকে ৭৬ মিনিটে করেন আরও দুটি গোল। মেসির অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা ৫-০ গোলে জেতে।

দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা দল। সম্প্রতি ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা কাপ জেতে তারা। সেই ম্যাচে মেসি গোল করালেও নিজে করেতে পারেননি। সেই কাপ জয়ের এক সপ্তাহের মধ্যে ফিফা প্রীতি ম্যাচটি মেসিময় হয়ে রইল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments