ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সোমবার, ৬ জুন বেলা সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংক বাউফল শাখা এক মুক্তিযোদ্ধার ভাতার ১ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়েছে। এ চুরির ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদার ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে একটি ব্যাগের মধ্যে রাখেন। পরে ব্যাগটি ব্যাংকের একটি চেয়ারে রেখে তিনি একটি কাগজ নিয়ে এক অফিসারের কাছে যান। এসময় ওই ব্যাগটি এক ব্যক্তি নিয়ে যায়। এর আগে কমিউনিস্ট পার্টির নেতা কমরেড শাহাবুদ্দিন আহম্মেদের কিছু টাকা ওই ব্যাংক থেকে উত্তোলনের পর চুরি হয়ে যায়।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, সোনালী ব্যাংক বাউফল শাখায় এ ধরণের একাধিক ঘটনা ঘটলেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় ব্যাংক সংশ্লিষ্টদের কারো সঙ্গে এই প্রতারক চক্রের যোগসূত্র থাকতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments