বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারেকশনের কবলে পুঁজিবাজার
spot_img
spot_img

কারেকশনের কবলে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ জুন সপ্তাহের তৃতীয় কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে আজ ৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৭ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৬৮.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১০.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৫০.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩০১টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ২০৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৩৯ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.২২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৪৮৯.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪১৬.৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩৬১.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১৩০টির, কমেছিলো ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিলো। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৯২২টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ১৯২ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৯৭৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৩৪ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩২ শতাংশ বা ৬১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৯৫৮.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮১টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৭৮৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২০ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৪২৬ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১৪ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৩৬৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments