ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ ৭ জুন, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন দেশে ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তার আগেরদিন রবিবার দেশে ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় প্রতিদিন করোনা শনাক্ত বাড়ছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৫১ জন। এছাড়া চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।
দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৫ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৩৫৭ জন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments