ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৩০ কোটি ৮৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসে বেলা ১টা পর্যন্ত ডিএসইতে ৪৮৭ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিলো। সেই হিসেবে আজ লেনদেন কমেছে ২৫৭ কোটি ১৫ লাখ ৭৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৩০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫৭ পয়েন্টে। ডিএসইতে ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৪ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মূল্য সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন করছে। এই সময়ে সিএসইতে ৩ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার ৪০৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments