বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের উত্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

ফের উত্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ জুন সপ্তাহের চতুর্থ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫০.১৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮৪.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১২.৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০২.৮৮  পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫৩.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫০.১৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার ৬৬৫ টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৯৫৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯১৯ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৭ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.৫৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৪৬৮.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪১০.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩৫০.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৪টির, কমে ২২৮টির এবং অপরিবর্তিত রয় ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩০১টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ২০৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৩৯ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭৯ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৪ শতাংশ বা ৬৫.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ০২৩.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৯টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৫৮৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৭৮৯ টাকা।অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১১ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ২০৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments