শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবাজেটে করপোরেট করে পরিবর্তন
spot_img
spot_img

বাজেটে করপোরেট করে পরিবর্তন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রস্তাবিত বাজেটে (২০২২-২০২৩) করপোরেট কর হারে পরিবর্তন আনা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির কর হার সাড়ে ২২ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, এবার প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

তবে আইপিওর মাধ্যমে পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা তার কম শেয়ার হস্তান্তর হলে কর হার সাড়ে ২২ শতাংশই থাকবে। এমনকি শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর হার বেড়ে ২৫ শতাংশ হবে।

এছাড়া তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার আগের মতোই সাড়ে ৩৭ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে। অতালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কার হারেও পরিবর্তন আনা হয়নি। আগের মতো এসব প্রতিষ্ঠানকে ৪০ শতাংশ কর দেওয়ার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। মার্চেন্ট ব্যাংকের কর হারও অপরিবর্তিত রেখে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির কর হার ৪৫ শতাংশ ও আড়াই শতাংশ সারচার্জের প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রেও কর হারে পরিবর্তন আনা হয়নি। অপরিবর্তিত রাখা হচ্ছে মোবাইল ফোন কোম্পানির কর হার।

চলমান অর্থবছরের মতো আগামী অর্থবছরের জন্য তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানির কর হার ৪০ শতাংশ এবং অতালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানির কর হার ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

তবে ব্যক্তি সংঘের করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। কৃত্রিম ব্যক্তিসত্তা ও অন্যান্য করযোগ্য সত্তার কর হারও ৩০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের কর হার চলমান অর্থবছরের মতো ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

 

 

 

 

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments