ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বুধবার, ৮ জুন রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন বাংলাদেশিরাও ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন।

সাধারণত সৌদি সরকার ওমরাহ পালনের জন্য ভিসা দেয় ৩০ দিন মেয়াদের। এই সময়ের মধ্যে ওমরাহ পালন এবং মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণের কোনও অনুমতি ছিল না। কিন্তু এখন থেকে অন্যান্যদের মতো বাংলাদেশিরাও ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ঘুরতে পারবেন।
আরবের রাষ্ট্রদূত আরও বলেছেন অনলাইনে আবেদনের একদিনের মধ্যে ভিসা পাওয়া যাবে। ভিসার মেয়াদ হবে তিন মাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments