ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দিত্বীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৭৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে শাইন পুকুর সিরামিক্স লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৩ লাখ টাকার।
২৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এসিআই ফর্মুলেশনস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স , জে এম আই হসপিটাল,বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস,বিডিকম অনলাইন , স্যালভো ক্যামিকেল, কাসেম ইন্ডাস্ট্রিস ও নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments