ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ মঙ্গলবার বিকেলে পদ্মা সেতুর দুই প্রান্তের- পদ্মা সেতু উত্তর থানা ও পদ্মা সেতু দক্ষিণ থানা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রী গণভবন থেকে পদ্মা সেতু উত্তর থানা ও পদ্মা সেতু দক্ষিণ থানার কার্যক্রম উদ্বোধন করবেন। এ জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বিকেল তিনটায় রাজারবাগ পুলিশ লাইন্স প্রান্তে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে বাংলাদেশ পুলিশ দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রমেরও উদ্বোধন হবে আজ।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোলপ্লাজা প্রান্তে অবস্থিত পদ্মা সেতু উত্তর থানা ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে অবস্থিত পদ্মা সেতু দক্ষিণ থানা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments