ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর ১ টাকা ১৪ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৯ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩১৪ বারে ১ লাখ ৩৫ হাজার ৬৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৩ লাখ ৯০ হাজার টাকা।
কেডিএস অ্যাক্সেসরিজ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
রংপুর ডেইরি লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৯০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইন্টারন্যাশনাল লিজিং, সিভিও পেট্রো কেমিক্যাল, জিএসপি ফিন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল, সিলকো ফর্মা ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments