শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যদেশে বন্যায় এক দিনে ২৬ জনের মৃত্যু
spot_img
spot_img

দেশে বন্যায় এক দিনে ২৬ জনের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য  মতে বন্যা উপদ্রুত জেলাগুলোতে এক দিনে ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশে বন্যায় এখন পর্যন্ত ৬৮ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম বৃহস্পতিবার থেকে বন্যার তথ্য দেওয়া শুরু করেছে। প্রথম দিনের তথ্যে বলা হয়েছিল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। পরদিন ২২ জুন কন্ট্রোল রুম ৪২ জনের মৃত্যুর তথ্য জানায়।
আর আজ বলেছে, ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বন্যাকবলিত এলাকায় মৃত্যু হয়েছে ৭০ জনের। অর্থাৎ এক দিনে মৃত্যু হয়েছে ২৮ জনের।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, সিলেট বিভাগে। এই বিভাগে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়। এই জেলায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এরপর বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। জেলাটিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মারা গেছে যথাক্রমে ১ ও ৩ জন।

সিলেট বিভাগের পর বন্যায় বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। এই বিভাগে মারা গেছে ১৮ জন। এই বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলায় পাঁচজন করে মারা গেছে। বাকি শেরপুর জেলায় মারা গেছে তিনজন।

রংপুর বিভাগের কয়েকটি জেলাতেও বন্যা দেখা দিয়েছে। বিভাগের কুড়িগ্রাম জেলায় তিনজন ও লালমনিরহাট জেলায় একজন মারা গেছে বলে কন্ট্রোল রুম জানিয়েছে।

উল্লেখ্য, বন্যা উপদ্রুত এলাকায় বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে। এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। আর বজ্রপাতে মারা গেছে ১৪ জন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments